হাইলাকান্দির উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিধায়ক ডঃ মিলন দাসের, একাধিক দাবিতে ইতিবাচক সাড়া মুখ্যমন্ত্রী।
৩০ মে, ২০২৬, হাইলাকান্দিঃ হাইলাকান্দি জেলার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন হাইলাকান্দির বিধায়ক ডঃ মিলন দাস। বৈঠকে জেলার রাস্তাঘাটের বেহাল দশা, পৌরসভা এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা, কাটলীছড়াকে পৌরসভার অন্তর্ভুক্ত করা এবং ধলছড়া এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনসহ একাধিক জনস্বার্থমূলক বিষয় মুখ্যমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন […]

