Site icon nhnewz.in

হাইলাকান্দিতে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির সাংবাদিক সম্মেলন, বিস্তারিত ব্যাখ্যা দিলেন বিধায়ক ডাঃ রাজদীপ রায়।

হাইলাকান্দি, ৩ জুনঃ

অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়।

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ রাজদীপ রায় অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এই আইন অসমের সকল নাগরিকের জন্য সমান দেওয়ানি বিধান নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

তিনি বিশেষভাবে বহুবিবাহ, লিভ-ইন রিলেশনশিপ, উত্তরাধিকার এবং পারিবারিক আইনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিধায়ক রাজদীপ রায় বলেন, অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সমাজে আইনের সমতা প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে।

Dr. Rajdeep Roy speaks at a BJP-organized press conference in Hailakandi to raise public awareness about the Uniform Civil Code.

তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউসিসি নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি দূর করার আহ্বান জানান। তিনি আরও বলেন, খুব শিগগিরই সমগ্র অসমে এই নতুন আইন কার্যকর হবে।

সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী, হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তীসহ জেলা বিজেপির একাধিক পদাধিকারী ও কর্মী উপস্থিত ছিলেন।

 

——– অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ

Exit mobile version