রক্ত পরীক্ষার রিপোর্টে বিস্তর গরমিল! গর্ভবতী মহিলার জীবন নিয়ে ছিনিমিনি খেলল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার।

লালা, ৩০ মেঃ হাইলাকান্দি জেলার লালা শহরের উমেদনগরে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গর্ভবতী মহিলা রুমি রানী নাথের রক্ত পরীক্ষার রিপোর্টে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে হাইলাকান্দির একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রুমি রানী লালা স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে রক্ত পরীক্ষায় তাঁর হিমোগ্লোবিনের মাত্রা মাত্র ৫ গ্রাম প্রতি ডেসিলিটার ধরা পড়ে। শরীরে মারাত্মক রক্তস্বল্পতার কারণে চিকিৎসক তাঁকে চার ইউনিট রক্ত নেওয়ার পরামর্শ দিয়ে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠান।

হাসপাতালে পুনরায় রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হলে পরিবার হাসপাতাল-সংলগ্ন বেসরকারি আসাম ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেই রিপোর্টে হিমোগ্লোবিনের মাত্রা দেখানো হয় ১০.৪ গ্রাম প্রতি ডেসিলিটার এবং তার ভিত্তিতে চিকিৎসক রক্ত না দিয়েই রোগীকে বাড়ি পাঠিয়ে দেন।

কিন্তু বাড়ি ফেরার মাত্র দুই দিনের মধ্যেই রুমি রানীর শারীরিক অবস্থার তীব্র অবনতি ঘটে। পরে আশা কর্মীর সহযোগিতায় তাঁকে আবার লালা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসক জরুরি ভিত্তিতে দুই ইউনিট রক্ত প্রদান করেন এবং তাঁর অবস্থার উন্নতি হয়।

রোগীর আত্মীয়রা অভিযোগ করেন, ভুল রিপোর্টের কারণে গর্ভবতী মহিলার প্রাণহানিও ঘটতে পারত। তাঁরা স্বাস্থ্য বিভাগের কাছে অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে এবং বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

——– অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ

1 thought on “রক্ত পরীক্ষার রিপোর্টে বিস্তর গরমিল! গর্ভবতী মহিলার জীবন নিয়ে ছিনিমিনি খেলল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার।”

  1. Pingback: দেশজুড়ে জ্বালানির দাম চার বছরের সর্বোচ্চে, সাধারণ মানুষের নাভিশ্বাস - nhnewz.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *