নথি যাচাই প্রক্রিয়ায় স্বস্তি, শো-কজ নোটিশ প্রত্যাহার প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের !

ডিজিটাল ডেস্ক, ২৪ জুনঃ হাইলাকান্দির অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ঘিরে জারি হওয়া শো-কজ নোটিশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে।

জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় থেকে ২৪ জুন জারি করা এক সরকারি নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত নিয়ম মেনে EODB পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের জন্য আবেদন করেছিল।

পরবর্তীতে সংশ্লিষ্ট নথিপত্র এবং প্রশাসনিক প্রক্রিয়া পুনর্বিবেচনার পর অতিরিক্ত জেলা কমিশনার (শিক্ষা), হাইলাকান্দির অনুমোদনক্রমে বিষয়টির ইতিবাচক নিষ্পত্তি করা হয়। 

নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুলের নথিপত্র প্রথম পর্যায়ে EODB পোর্টালের মাধ্যমে অনলাইনে যাচাই করা হবে। প্রয়োজনে ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত বা মূল নথিপত্রও তলব করতে পারবেন।

 

 

এই প্রশাসনিক সিদ্ধান্তের ফলে পূর্বে জারি করা শো-কজ নোটিশ এই স্কুলর জন্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার মানোন্নয়ন, ছাত্রছাত্রীদের সাফল্য এবং আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির অবদান বিশেষভাবে প্রশংসিত।

প্রশাসনের সাম্প্রতিক এই সিদ্ধান্তে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

 

——– অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *